,

চট্টগ্রামে সাড়ে তিন কোটি টাকার ইয়াবাসহ মডেল আটক

news-image

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় শনিবার রাত ৮টার দিকে ইয়াবাসহ এক র‌্যাম্প মডেল ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার শান্তিরহাট মোড় থেকে আটক হওয়া ব্যক্তিরা হলেন র‌্যাম্প মডেল সুমাইয়া আকতার (১৯) ও আর্টিস্ট অর্পন দাস (৩০) ও প্রাইভেটকার চালক মো. শরীফ (৩২)। এসময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, আটককৃতরা কক্সবাজার থেকে নম্বরবিহীন একটি প্রাইভেটকারযোগে ঢাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর