,

মৌসুমেও পদ্মায় মিলছে না রূপালি ইলিশ

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ অংশের পদ্মা নদীতে মিলছে না রূপালি ইলিশ। জেলেরা দিন-রাত জাল ফেলে অপেক্ষা করেও খালি হাতে ঘরে ফিরছেন। অথচ ইলিশের ভরা মৌসুম চলছে পদ্মায়।

মুন্সীগঞ্জের বিভিন্ন মাছের আড়ৎ ঘুরে দেখা গেছে, নিজেদের সঙ্গে গল্পে মশগুল আড়ৎদাররা। ঘাটগুলোতে ইলিশের আমদানি না থাকায় তাদের ব্যবসায় পড়েছে মন্দা। তবে যাদের ঘেরে কিছু মাছ আছে, তারা বিক্রি করছে চড়া মূল্যে।

উপকূলেও কয়েক হাজার জেলে নদীতে জাল ফেলে বসে আছেন অপেক্ষায়। তবে কয়েকদিন পার হলেই জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন জেলা মৎস্য বিভাগ।

আগস্ট থেকে অক্টোবর পদ্মা-মেঘনা নদীতে মাছ শিকারের ভরা মৌসুম এ দুই মাস। কিন্তু নদীতে মাছ না থাকায় মাছ শিকারে গিয়ে হতাশ হয়ে পড়েছেন জেলেরা। বিভিন্ন সময় নিষেধাজ্ঞা কাটিয়ে ভরা মৌসুমে অনেক আশা নিয়ে মাছ শিকারে নামলেও জেলেদের জালে আশানুরুপ ধরা পড়ছে না রুপালি ইলিশ।

খরচের তুলনায় মাছ না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় জেলেরা। আগে এই মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও চলতি বছর কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে বেশিরভাগ জেলে খালি হাতে ফিরছেন নদী থেকে।

ভরা মৌসুমে ইলিশের এমন দুর্দিনে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। নদীতে মাছ না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটছে জেলে পরিবারগুলোর।

সংশ্লিষ্ট জেলা মৎস্য কর্মকর্তারা জানান, প্রজনন মৌসুমে সমুদ্র থেকে ইলিশ নদীতে ডিম ছাড়তে আসে। তখন উপকুলে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। ডিম ছেড়ে সমুদ্রে চলে যাওয়া কারণে বর্তমান সময়ে জেলেরা ইলিশ পাচ্ছে না।

তবে তারা বলছেন, চিন্তার কোনো কারণ নেই, ইলিশ ভ্রমণশীল ও মাইগ্রেট মাছ। নিরিবিচ্ছন্ন পানির প্রবাহ থাকলে ও বৃষ্টিপাত হলে আগামী দুই সপ্তাহের মধ্যে মাছ পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর