,

অন্ধকার জগত নিয়ে আসছেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক: ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি আসছেন ‘অন্ধকার জগত’ নিয়ে। এটি মাহি অভিনীত একটি সিনেমা।

ছবিটিতে মাহির নায়ক হয়েছেন ডি এ তায়েব। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার এফডিসিতে ছবিটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে আগামী ১৯ অক্টোবর ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছবির নায়ক ও প্রযোজক ডি এ তায়েব, চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

এই সিনেমায় গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন মাহি। ছবিটির মাধ্যমে এক নতুন মাহিকে দর্শক দেখতে পারবেন বলে জানান এই নায়িকা।

এ সম্পর্কে মাহিয়া মাহি বলেন, ‘ছবির গল্প সুন্দর। কাজটিও ভালো হয়েছে। আমার চরিত্র একেবারেই অন্যরকম। সাধারণত এই ধরনের চরিত্রে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবে। আশা করি ভালো কিছু হবে’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর