,

এবার ‘লাভরাত্রি’ বিতর্কে সালমান, মামলা দায়ের

news-image

বিনোদন ডেস্ক: আবারও আইনি জটিলতার মুখে পড়লেন বলিউড অভিনেতা সালমান খান। ‘লাভরাত্রি’ সিনেমার নাম দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সিনেমাটির অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর পুলিশকে এফআইআর বা মামলা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। শুক্রবার মামলাটি বিহারের মিঠনপুরা থানায় দায়ের হয়েছে।

এ ব্যাপারে মিঠনপুরা থানার এসএইচও বিজয় রায় বলেন, সালমান ছাড়াও মামলায় সিনেমাটির অভিনেতা ও সালমানের ভগ্নীপতি আয়ুশ শর্মা, অভিনেত্রী ওয়ারিনা হুসাইন, পরিচালক আভিরাম মেইনওয়ালাসহ বেশ কয়েকজনের নাম রয়েছে।

এদিকে অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা নামে এক ব্যক্তির অভিযোগ, সনাতন ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’র সঙ্গে মিল রেখে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘লাভরাত্রি’। এর মাধ্যমে নবরাত্রিকে বিদ্রুপ করা হয়েছে। তাছাড়া এরইমধ্যে প্রদর্শিত প্রমোতেও অনেক অশোভনীয় উপাদান দেখা গেছে।

যদিও বিতর্কের মুখে এরই মধ্যে কয়েকদিন আগে সিনেমার নাম ‘লাভরাত্রি’ বদলে ‘লাভযাত্রী’ রাখা হয়। তবে নাম পাল্টেও রেহাই পেলেন না বলিউড ‘ভাইজান’।

সালমান খান সিনেমাটি প্রযোজনা করেছেন। এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৫ অক্টোবর।

উল্লেখ্য, এর আগে দু’টি কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে বেশ কিছু দিন কারাগারেও থাকতে হয়েছিল সালমানকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর