,

প্রধানমন্ত্রীর বৈঠক হবে ট্রাম্পের সঙ্গে

news-image

নিউজ ডেস্ক।। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচির আলোকে ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, রোহিঙ্গা বিষয়ক, উন্নয়ন বিষয়ক, বিশেষত: শিক্ষা ও নারী অধিকার, আন্তর্জাতিক শান্তি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়কে প্রাধান্য দেবেন শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বিশ্ব মাদক সমস্যা বিষয়ে বৈশ্বিক আহ্বান সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের অংশ নেবেন শেখ হাসিনা। এ সময় ট্রাম্পের সাথেও একান্তে কথা বলার সুযোগ সৃষ্টি হবে প্রধানমন্ত্রীর। কারণ, এ অনুষ্ঠানের কো-হোস্ট হিসেবে আরো কয়েকটি দেশের সাথে বাংলাদেশও রয়েছে। জাতিসংঘ মহাসচিবও বক্তব্য রাখবেন এ সময়।

ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত একটি গোল টেবিল বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধুর অপর কন্যা শেখ রেহানাও আসবেন সফরসঙ্গী হিসেবে। সায়মা ওয়াজেদ পুতুল জাতিসংঘের আমন্ত্রণে অটিজম সম্পর্কিত অনুষ্ঠানে অংশগ্রহণের কথা।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ৯০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীও রয়েছেন এর মধ্যে। প্রধানমন্ত্রীর মূখ্যসচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সমন্বয়কারি আবুল কালাম আজাদসহ পদস্থ কয়েকজন কর্মকর্তা আসছেন প্রধানমন্ত্রীর সাথে। সূত্র এনআরবি নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর