,

র‌্যাম্প মডেল আটক ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ

news-image

নিউজ ডেস্ক।। কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে আটক হয়েছেন এক মডেল কন্যাসহ তিন জন। তারা বেড়াতে এসেছিলেন বলে দাবি করেছেন র‌্যাবের কাছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাটে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক তিনজন হলেন- মো. শরীফ (৩২), অর্পণ দাশ (৩০) ও কথিত মডেল সুমাইয়া আক্তার (১৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন নিজেকে মডেল পরিচয় দিয়েছে। তাদের কাছ থেকে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মিমতানুর রহমান বলেন, কক্সবাজার থেকে প্রাইভেটকারে করে ইয়াবাগুলো নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। ফটোশ্যুটের নাম করে তারা আড়ালে ইয়াবা পাচার করছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর