,

কেমন আছেন চাঁদনী?

news-image

বিনোদন প্রতিবেদক : বাপ্পা মজুমদার ও চাঁদনীর বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশের পর কেটে গেছে কয়েক মাস। বাপ্পা মজুমদার উপস্থাপক তানিয়া হোসেনকে বিয়ে করে সংসার করছেন। দেশ-বিদেশে করছেন কনসার্ট।

অন্যদিকে, চাঁদনীর দিনকাল কেমন যাচ্ছে, তাঁর ভক্তদের এটা জানার ইচ্ছে হতেই পারে। বর্তমানে কেমন সময় কাটছে জানতে চাইলে চাঁদনী বলেন, ‘ভালো আছি। মায়ের সঙ্গে আছি। বসুন্ধরার আবাসিক এলাকায় আমাদের বাসা। এখন বাসাতেই বেশি সময় কাটে।’

দীর্ঘদিন পর চলতি মাসে একটি রোমান্টিক নাটকের শুটিং করেছেন বলেও জানান চাঁদনী। নাটকের নাম ‘শূন্যতায় পূর্ণতা’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুষার খান। নাটকটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন চাঁদনী।

এ বিষয়ে চাঁদনী বলেন, ‘এ বছর প্রথম সজলের সাথে নাটকে অভিনয় করলাম। অনেকদিন সজলের সঙ্গে কোনো কাজ করা হয়নি। শুটিংয়ের অভিজ্ঞতা ভালো ছিল। গল্পে অনেক বাঁক আছে।’

একক নাটকে অভিনয় নিয়মিত করার ইচ্ছে রয়েছে চাঁদনীর। বললেন, ‘দর্শকের ভালোবাসা ও উৎসাহ পেলে আবারও নিয়মিত নাটকে অভিনয় করব। ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলে কেন নাটক করব না? অবশ্যই করব। এখন আমি অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।’

অভিনয়ে অনিয়মিত হলেও স্টেজ কিংবা টিভি অনুষ্ঠানে নাচ করতে নিয়মিত দেখা গেছে চাঁদনীকে। তবে এখন নাচের অনুষ্ঠান করছেন না তিনি। এ বিষয়ে চাঁদনী বলেন, ‘নাচ কখনো ছাড়ার ইচ্ছে আমার নেই। এখন আসলে নাচের স্টেজ শো কম হচ্ছে। এজন্য আমার অনুপস্থিতি দেখতে পাচ্ছেন দর্শক।’

২০০৮ সালের মার্চে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে চাঁদনীর বিয়ে হয়। তাঁদের বিচ্ছেদ হয় চলতি বছরের ৯ জানুয়ারি। এরপর কাজে খুব একটা সরব ছিলেন না চাঁদনী। তবে এখন মডেলিং, নাচ ও অভিনয় তিন মাধ্যমে পারদর্শী চাঁদনী আবারও নিয়মিত ক্যামেরার সামনে কাজ করতে আগ্রহী। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর