,

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি

news-image

প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় কোটির উপরে। এর মধ্যে সাড়ে ৮ কোটি গ্রাহকই ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল ফোনে। দেশে চারটি মোবাইল ফোন অপারেটরের বর্তমান গ্রাহক সংখ্যা ১৫ কোটির উপরে।

বৃহস্পতিবার বিটিআরসি তাদের ওয়েবসাইটে ইন্টারনেট ব্যবহারকারীদের এ পরিসংখ্যান প্রকাশ করে।
ইন্টারনেট গ্রাহকের মধ্যে মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন আট কোটি ৪৬ লাখ ৮৫ হাজার গ্রাহক। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৩৩ হাজার।

বিটিআরসির তথ্য মতে- আগস্ট পর্যন্ত চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৪১ লাখ ৭৯ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক সাত কোটি ৭ লাখ ৯ হাজার। তার পরেই রয়েছে রবি, তাদের গ্রাহক ৪ কোটি ৬১ লাখ ৩২ হাজার। বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৩৮ লাখ ৭৩ হাজার। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর