,

কলার বক্সে এক কোটি ৭৮ লাখ ডলারের কোকেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসকে(টিডিসিজে) ৪৫ বক্স পাকা কলা দান করা হয়েছিল। মজার ব্যাপার হলো এই কলা শেষপর্যন্ত এক কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার মূল্যের কোকেনে পরিণত হয়েছে।

শুক্রবার সকালে টেক্সাসের ফ্রিপোর্ট শহরের ‘পোর্টস অব আমেরিকা’ বন্দরে কলাগুলো আনতে পৌঁছায় স্কট ইউনিটের দুজন সার্জেন্ট। এসময় অন্য বক্সগুলোর তুলনায় একটি ভিন্ন মনে হয় তাদের। তারা বক্সটি খুলে অনেকগুলো কলার বান্ডিলের নিচে আলাদা ধরনের একটি বান্ডিল পান। এতে সাদা পাউডার জাতীয় কিছু একটা ছিল। তারা দ্রুত বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং নির্দেশনার জন্য অপেক্ষা করতে থাকেন।

ইউএস কাস্টমস ঘটনাস্থলে পৌঁছে টেস্ট করে দেখেন সেগুলো কোকেন। তখন কাস্টম এজেন্টরা প্রতিটি বক্স খুলে ৫৪০ প্যাকেট কোকেন উদ্ধার করে। যেগুলোর আর্থিক মূল্য এক কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার।

এখন ঘটনাটি তদন্ত করছে ‘ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনস্ট্রেশন’ এবং ইউএস কাস্টমস বোর্ডার প্রোটেকশন।

টিডিসিজে’র ফেসবুক পেজে শুক্রবার দিনগত রাত একটা ৩৮ মিনিটে দেয়া এক পোস্টে এসব কথা বলা হয়েছে।

পোস্টের শুরুতেই বলা হয়, জীবন মাঝে মাঝে আপনাকে লেবু, মাঝে মাঝে আপনাকে কলা এবং মাঝে মাঝে আপনাকে এমন কিছু দেবে যা আপনি প্রত্যাশা করেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর