,

কর ব্যবস্থা সহজ করার তাগিদ প্রধান বিচারপতির

news-image

নিজস্ব প্রতিবেদক : কর ব্যবস্থাকে ডিজিটাইজ করা সময়ের দাবি বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মাসিক পত্রিকা ‘করাদালত’র তিন দশক পূর্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদ্যমান কর আইনের অস্পষ্টতা দূর করে কর ব্যবস্থাকে সহজ করারও তাগিদ দেন।

প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, বলা হয়ে থাকে, যারা কর দেয় তারাই সমস্যার সম্মুখীন হয়, আর যারা কর দেয়না তাদের কোনো সমস্যা হয়না। এ সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। করের পরধি প্রসারের জন্য করবান্ধব সংস্কৃতি চালু করতে হবে। জনগণ যাতে অযথা হয়রানি না হয়, সেই লক্ষ্যে রিটার্ন ও সম্পদ বিবরণী দাখিলের পদ্ধতি সহজ করতে হবে।

বিদ্যমান কর আইন জটিল মন্তব্য করে তিনি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে কর ব্যবস্থাকে আরো সহজ করার আহ্বান জানিয়ে বলেন, কর আইন অত্যন্ত ড্রাই এবং জটিল বিষয়। কর আইন হচ্ছে অ্যাম্বিগুয়াস (অস্পষ্ট, অস্বচ্ছ)। আইন যদি অস্পষ্ট হয় তাহলে সেখানে স্বেচ্ছাচারিতার সুযোগ থেকে যায় এবং জনগণ হয়রানির সম্মুখীন হয়। তাই দেশের বিদ্যমান কর আইনকে গবেষণা করে আরো সহজ করা হলে, জনগণ কর প্রদানে উৎসাহিত হবে।

রাজস্ব সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং অনাদায়ী রাজস্ব দ্রুত আদায়ে হাই কোর্ট বিভাগের চারটি বেঞ্চকে বিশেষভাবে এখতিয়ার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কর মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে অধিক মনোযোগী হলে কর তথা রাজস্ব সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। কর ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাইজ করা এখন সময়ের দাবি।

‘করাদালত’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আইনজীবী আবু আমজাদের সভাতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম, বার কাউন্সিলের সদস্য সৈয়দ রেজাউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম ও ট্যাক্সেস ল’ইয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর