,

ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে থাকছেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক: ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’র তালিকা থেকে গত কয়েক বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো বাদ পড়েছেন লিওনেল মেসি । তবে তালিকা থেকে বাদ পড়লেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই অনুষ্ঠানে ঠিকই উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

জানা গেছে আগামী সোমবার অনুষ্ঠিত হবে ফিফার এই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার প্রদান অনুষ্ঠান। তালিকায় থাকা ফুটবলারদের পাশাপাশি থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসিও।

ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা পেয়েছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মিশরের মোহাম্মদ সালাহ। সেরা তিন ফুটবলারের তালিকায় নাম না থাকলেও ফিফার বর্ষসেরা একাদশে নাম রয়েছে মেসির। আর তাই বাকি ফুটবলারদের সম্মান জানাতেই অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি।

সর্বশেষ উয়েফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম না থাকায় অনুষ্ঠানে আসেননি রোনালদো। পুরস্কার জেতেন মদ্রিচ। তবে সে ক্ষেত্রে উদারতাই দেখাতে যাচ্ছেন মেসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর