,

আরজু-পরীমনির বৃষ্টি ভেজা রসায়ন

news-image

বৃষ্টিতে ভিজে দু’জনই চুপসে আছেন। তবুও থেমে নেই ভালোবাসার আলিঙ্গন। সিক্ত পরীমনিকে পরম আদরে জড়িয়ে আছেন কায়েস আরজু। তাদের এই বৃষ্টি ভেজা রসায়ন দর্শকের নজরেও আরাম দিয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বৃষ্টিঝরা রাতে প্রকাশ হয় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির পোস্টার। আর সেখানেই এমন চমকপ্রদ রূপে দেখা দেন চিত্রনায়ক কায়েস আরজু ও নায়িকা পরীমনি।

পোস্টারটি পরীমনি তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে জুড়ে দিয়েছেন একটি আবেগময় স্ট্যাটাসও। তিনি লেখেন, এমনও দিনে তারে বলা যায়/এমনও ঘন ঘোর বরষায়।’ কবিগুরুও ভালোবাসার কথা বলার জন্য বৃষ্টি ভেজা দিনের কথা বলেছেন। সেদিন থেকেই হয়তো বাঙালির প্রেম ভালোবাসার সাথে বৃষ্টির সখ্য। তাই আজ এই বৃষ্টির রেশ ধরেই ‘আমার প্রেম আমার প্রিয়ার’ প্রথম প্রকাশ হলো… ভালোবাসার বৃষ্টি নামুক শহরজুড়ে।

‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ছবিতে কায়েস আরজু ও পরীমনি ছাড়া আরো আছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মোজাম্মেল হক খান। শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর