,

‘সাইফ আমাকে পাল্টানোর চেষ্টা করেনি’

news-image

বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। রূপালি পর্দার সফল এই দুই তারকা নিজেদের দাম্পত্য জীবনেও বেশ সুখী। অর্ধ যুগের বেশি সময় ধরে তারা সুখে সংসার করছেন। সাইফ-কারিনার সংসার আলো করে আছে একমাত্র সন্তান তৈমুর আলি খান। জন্মের পর থেকে তৈমুরও বনে গেছেন তারকা।

সাইফ-কারিনার ব্যক্তিগত সম্পর্ক কতটা মধুর, সেটা হরহামেশা প্রকাশ্যে বলেন না তারা। তবে শুক্রবার (২১ সেপ্টেম্বর) নিজের জন্মদিন উপলক্ষে কারিনা কাপুর জানালেন স্বামীর সম্পর্কে অনেক কথা। বললেন নিজেদের মধ্যকার সম্পর্কের কথা।

কারিনা বলেন, এমন অনেক জিনিস রয়েছে যেটা আমার জীবনে বা ব্যক্তিত্বে যোগ করেছে সাইফ। আসল ব্যাপারটা হলো, ও কখনো আমাকে পাল্টানোর চেষ্টা করেনি। আমার জীবনটা আমার থেকে কেড়ে নেয়নি। আমি যেমন, আমাকে তেমনই থাকতে দিয়েছে। তেমন ভাবেই মানিয়ে নিয়েছে আমাকে। আমাদের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো।

কারিনা আরো জানান, তৈমুরের জন্মের পর অনেক বেশি সময় তারা একসঙ্গে কাটান। ছেলের দেখভালের দায়িত্ব নিয়েছেন দু’জনেই। যার ফলে দু’জনের সম্পর্কটা ইতিবাচক রয়েছে বলেই মনে করেন কারিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর