,

হাত-মুখ বাধা প্রবাসীর স্ত্রীর লাশ!

news-image

হবিগঞ্জ সদর উপজেলায় হাত-মুখ বাধা অবস্থায় সাজেরা খাতুন (৫৫) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ সদর উপজেলার নাজিরপুর গ্রামে মরদেহটি উদ্ধার করে। নিহত সাজেরা নাজিরপুর গ্রামের সঞ্জব আলীর স্ত্রী।

জানা যায়, দীর্ঘদিন ধরে সাজেরা খাতুনের স্বামী এবং এক ছেলে সৌদি আরবে থাকেন। বাড়িতে সাজেরা বেগম এবং তার ছেলের বউ দু’জন বসবাস করতেন। গত রোববার (১৬ সেপ্টেম্বর) তার ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় কয়েকদিন ধরে বাড়িতে একাই থাকতেন সাজেরা। শনিবার ঘরে কোনও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে বাড়ির গেট লাগানো দেখেন।

পরে মুখ ও হাত বাধা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর