,

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

news-image

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মালদ্বীপের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে দেশটিতে বাংলাদেশ দূতাবাস এ সতর্কতা জারি করেছে।

মালদ্বীপ আইনে প্রবাসীদের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ। তবুও সম্প্রতি দেশটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

তাই বাংলাদেশিদের সতর্ক করে দিয়ে গত ১৩ সেপ্টেম্বর মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে প্রয়োজন ছাড়া বাইরে অবস্থান না করতে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিদের কিছু পরামর্শও দেয়া হয়েছে। বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের কোনো রাজনৈতিক মিটিং, মিছিল ও সভা-সমাবেশে অংশ নেয়া থেকে বিরত থাকতে। একই সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্র ছাড়া বাইরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অবসর সময়ে প্রয়োজন ছাড়া বাইরে অবস্থান এবং তিনজনের বেশি একসঙ্গে জড়ো না হওয়া বা অবাঞ্ছিত সমাবেশ পরিহার করতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়া দেয়াল লিখন, নির্বাচনী ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড তৈরি, গ্রহণ বা বিতরণ না করতেও সতর্ক করা হয়েছে।

যে কোনো পরিস্থিতিতে নিজেদের জানমালের নিরাপত্তার বিষয়ে সহযোগিতা বা পরামর্শের জন্য +৯৬০৩৩২০৮৫৯ হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলেছে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস।

প্রসঙ্গত, রোববার মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর