,

তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ির উঠানে ইকবালের লাশ!

news-image

কুমিল্লার বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়ীর উঠানে লাশ হয়ে বড়ই গাছের সঙ্গে ঝুলছেন জামাই ইকবাল হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বরুড়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামের হানিফ মিয়ার প্রবাসী ছেলে ইকবাল হোসেন। গত ২০০৮ সালে শরীয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিয়ে করেন একই জেলার বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামের মৃত মতিন মিয়ার মেয়ে রোকসানা আক্তারকে। সুখের স্বপ্ন দেখে বিয়ে করলেও তাদের সংসার জীবনটা তেমন একটা সুখের হয়নি। সংসারের বিভিন্ন ঝামেলার কারণে ২০১৩ সালে ভেঙ্গেই যায় তাদের সংসার। তালাক হয় রোকসানা। আলাদা হয়ে গেলেও তাদের স্বামী স্ত্রীর ফোনে যোগাযোগ ছিল বলে পরিবার সূত্রে জানা যায়। এর মাঝেই রোকসানা এখন নতুন করে আবার সংসার করছেন অন্য স্বামীর ঘরে। প্রবাসী ইকবাল বিদেশ থেকে এসে আর ফিরে যায়নি নিজের বাড়িতেও। পরিবারের অজান্তে দেশে এসে ঢাকায় চাকরি করতেন।

আজ শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে দরজা খুলে ৪ বছর আগে তালাক দেয়া স্ত্রী রোকসানার বাবার বাড়ির উঠানের বড়ই গাছের সাথে দঁড়ি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ইকবালের লাশ দেখতে পায় রোকসানার পরিবার। রোকসানার পরিবারের সাথে কথা বলে জানা যায় সকালে ঘর থেকে বেরিয়ে উঠানে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে লাশ একটি সুরতহাল রিপোর্ট তৈরী করে।

বুড়িচং থানার দেবপুর ফাঁড়ী ইনচার্জ আবু ইউসুফ ফসিউজ্জামান বলেন, আত্মহত্যা নাকি হত্যাকান্ড এখন সঠিক ভাবে বলা সম্ভব নয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত সঠিক কারণ আমরা বলতে পারছি না। তবে আমাদের আইনের প্রক্রিয়াধীন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর