,

সঙ্গিনীর মৃত্যুতে পাগল হয়ে ওঠা গাধাকে দেওয়া হল বিয়ে! অতঃপর…

news-image

সঙ্গিনী মৃত্যুর পর থেকে কোনোকিছুতেই যেন মন বসতো না পুরুষ গাধাটির। জীবনে এই হঠাৎ আসা বিপর্যয়ের পাশাপাশি একা থাকতে থাকতে বদমেজাজি হয়ে উঠেছিল সে। কারণে অকারণে আক্রমণ করত গ্রামবাসীদের। তার এই কষ্ট দেখতে পারেননি অনেকেই। চেয়েছিলেন তার মনের মতো জীবন সঙ্গিনী খুঁজে দিতে, যেন আবার সংসার শুরু করতে পারে সে। যেই কথা সেই কাজ। এ গ্রাম ও গ্রাম ঘুরে তারা খুঁজে আনেন এক সঙ্গিনীকে। এখানেই শেষ নয়, এরপর নিজেদের খরচে একেবার ধুমধাম করে বিয়ে দেওয়া হয় তাদের।

ভারতের মাইসোরের হুরা এলাকায় এ ঘটনা ঘটেছে। সেখানকার এক নিঃসঙ্গ গাধার বিয়ে দিয়েছেন গ্রামবাসী। শুনলে অবাক হতে পারেন তবে এটাই সত্যি। একেবারে পুরোহিত ডেকে, নতুন জামা-কাপড় পরে, সিঁদুর, আতপ চাল, মালা, মঙ্গলসূত্র, বিয়ের সমস্ত নিয়ম মেনে তাদের বিয়ে দিলেন গ্রামবাসী।

বিয়ের দিন যেন অনেক টেনশনে ছিলেন বর-কনে দুজনই। বরের দ্বিতীয় বিয়ে, মাত্র কয়েকমাস আগে এক চিতা বাঘের আক্রমণে হারিয়েছেন জীবনসঙ্গিনীকে, কনে আবার বছর চারেকের ছোট। তার উপর ৬০ কিলোমিটার দূরে চামারাজানগর জেলা থেকে থেকে নতুন পরিবেশে আসা।

তবে গ্রামবাসীদের উদ্যোগে সবই সত্যি হল। আর তাদের এই শুভ দিনে উপস্থিত ছিলেন গ্রামের সবাই। গত জুলাই মাসে এক চিতা বাঘের আক্রমনে মারা যায় গাধাটির সঙ্গিনী। জীবনে এই হঠাৎ আসা বিপর্যয়ের পাশাপাশি একা থাকতে থাকতে বদমেজাজি হয়ে উঠেছিল সে। কারণে অকারণে আক্রমণ করত গ্রামবাসীদের। এরপরই গ্রামবাসীরা বুঝতে পারেন নিঃসঙ্গতাই তার এই আচরণের কারণ। তাই আর দেরি করেননি তারা, একেবারে চাঁদা তুলে দূরের এক গ্রাম থেকে গাধা কিনে আনতে চেয়েছিলেন তারা। গ্রামবাসীরা মিলে ২০ হাজার টাকা চাঁদাও তুলেছিলেন। যদিও তার প্রয়োজন হয়নি। তাদের এই উদ্যোগের কথা শুনে টাকা নিতে চাননি তারাও। তাই সেই টাকায় একেবারে ধুমধাম করে বিয়ে। বিয়ের পর সকলের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর