,

রাজশাহীতে ৭টি পেট্রোলবোমাসহ জামায়াত নেতা আটক

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী তানোরে ৭টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের পাঠাকাটা মোড়ে জামায়াত-বিএনপি’র গোপন বৈঠকস্থল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপি-জামায়াতে ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচন্দর ইউনিয়নের পাঠাকাটা মোড়ে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে কাউকে আটক করতে পারেনি। তবে সেখান থেকে ৭ টি
পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় শুক্রবার বিএনপি-জামায়াতের নামধারী ১০ জনসহ অজ্ঞাত আরো ৩৫
জনকে আসামি করে এসআই হামিদুল বাদী হয়ে মামলা করেছে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, গোপনে নাশকতার পরিকল্পনা
করছিল জামায়াত-বিএনপি’র নেতকা-কর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্র সবাই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর রাত ১১টায় কামারগাঁ ইউনিয়নের বারোঘরিয়া মোড় থেকে জামায়াত নেতা ওবাইদুর রহমানকে আটকসহ ৮টি বোমা উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর