,

সিলেটের ওসমানীনগরে বাসের ধাক্কায় নিহত ২

news-image

ওসমানীনগর, সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলায় বাসের ধাক্কায় দুই বিদ্যুৎ শ্রমিক নিহত ও দু্ইজন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গাইবান্ধার বাসিন্দা আবদুল হাই (৩৫) ও রাশেদ আলী (২০)।

আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িও গাইবান্ধা জেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি মিনিবাস বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রলিকে ধাক্কা দিলে খুঁটির নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর