,

এত বড় ভুল!

news-image

বানানে ছোটখাট ভুলত্রুটি মানুষ মাত্রই করে। কিন্তু তাই বলে এত বড় বানান ভুল কিভাবে হলো তাই ভেবে পাচ্ছে না ‘ক্যাথে প্যাসিফিক’ এয়ারলাইন্স।

হংকং ভিত্তিক এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিকের বানান ইংরেজিতে Cathay Pacific লেখা হয়। কিন্তু F বর্ণটি হারিয়ে সেখানকার Pacific যদি Paciic হয়ে যায় তাহলে কেমন হয়? আর এটি অন্য কোনো স্থানে নয়, একেবারে প্লেনের ওপরে বড় অক্ষরেই লেখা হয়েছিল।

একেবারে সবার চোখের সামনে কিভাবে এত বড় ভুল থেকে গেল, তা নিয়ে অবাক সবাই। ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে ক্যাথে প্যাসিফিকের অভ্যন্তরে। এরপর রীতিমতো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর পেছনে কে দায়ী তা খুঁজে বের করতে।

ক্যাথে প্যাসিফিকের এ ভুলের ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই এয়ারলাইন্সের যাত্রী। তবে এত বড় ভুল যারা করতে পারে তাদের নিয়ে এখন নতুন করে চিন্তাভাবনা করতে হচ্ছে।’

অনেকেই ক্যাথে প্যাসিফিকের এ বানান ভুল নিয়ে হাস্যরস করছে। ক্যাথে প্যাসিফিকও তাদের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে রসিকতার চেষ্টা করেছে। বানান সংশোধনের জন্য প্লেনটিকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর