,

রণবীরকে ভীষণ ভালোবাসি: কারিনা

news-image

৩৮-এ পা পড়ল বলিউড বেবো কারিনা কাপুরের। শুক্রবার জন্মদিনে বেশ খোশমেজাজে দেখা গেল কিডস্টার তৈমুরের মাকে।

জন্মদিনে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেছেন, এ বছরটা ব্যক্তিগত ও পেশাদারী জীবন দুদিক থেকেই বেশ খুশি আমি।

মা হওয়ায় দীর্ঘ বিরতির পর আবার যেভাবে বলিউডে ফিরে এসেছেন তাতে বেশ উচ্ছ্বসিত কারিনা।মালদ্বীপ থেকে ঘুরে এসে ইতিমধ্যেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন তিনি।

করণ জোহরের প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘তখত’ এ দেখা যাবে তাকে।এ ছবিতে বলিউড খিলজি রণবীর সিংয়ের বোনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কারিনা।

‘বীরে দি ওয়েডিং’ সুপার হিট হওয়ার পর এখন কারিনার ঝুলিতে আছে দুটি ছবি।তখত ছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করছেন কারিনা।

পরিচালনা বা প্রযোজনায় আসবেন কিনা চানতে চাইলে কারিনা জানান, অভিনয়টাই গুরুত্বপূর্ণ তার কাছে। অভিনয় ছাড়া অন্য কিছু করা হবে না তার।

চাচাতো ভাই রণবীর কাপুরের বিপরীতে এখনও দেখা যায়নি কারিনা কাপুরকে। এ বিষয়ে জানতে চাইলে বেবো বলেন, অবশ্যই আমি রণবীরের সঙ্গে অভিনয় করতে চাই। এটা একটা দারুণ ব্যাপার হবে।

তিনি সহাস্যে বলেন, রণবীরকে ভীষণ ভালোবাসি। তাই আমার সঙ্গে ওর রসায়নটা দেখার মতো হবে। তাছাড়া দেশের সেরা অভিনেতাদের মধ্যে রণবীর অন্যতম।

রণবীরের সঙ্গে অভিনয়ের প্রস্তাব এলে না করবে না বলে জানান কারিনা।প্রসঙ্গত, তখত ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে রণবীর কাপুরকে বেছে নেয়া হয়েছিল।

কিন্তু কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না জানিয়ে প্রস্তাব ফিরিয়ে দিলে হালের ক্রেজ রণবীর সিং এ ছবিতে চুক্তিবদ্ধ হন।তাই এবারও এক পর্দায় কাপুর পরিবারের এ দুই সুপারস্টারকে দেখার সুযোগ হারাল দর্শক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর