,

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ব্রাজিল দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে সৌদি আরবের মাটিতে আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য নিজেদের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

অক্টোবরের ১২ তারিখ কিং সৌউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদি আরব ও ১৬ তারিখ কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন পিএসজির অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা ও চেলসির মিডফিল্ডার উইলিয়ান।

সবশেষ যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে ম্যাচে না থাকা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো, ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুস, ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসন ফিরেছেন স্কোয়াডে।

বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ম্যালকম ছাড়াও ডাক পাওয়াদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন বোর্দোর ডিফেন্ডার পাবলো ও গ্রেমিওর তরুণ গোলরক্ষক ফেলিপে সান্তোস।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ফেলিপে সান্তোস (গ্রেমিও)।

ডিফেন্ডার: দানিলো (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), ফাবিনহো (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), এডের মিলিতাও (পোর্তো), পাবলো (বোর্দো)।

মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), রেনাতো আগুস্তো (বেইজিং গোয়ান), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যালকম (বার্সেলোনা), রিচার্লিসন (এভারটন), ওয়ালেস (হানোভার)।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), এভেরতন (গ্রেমিও)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর