,

ঘরে ঢুকে স্বজনদের বেঁধে দুই বোনকে ধর্ষণ

news-image

লক্ষ্মীপুরে পরিবারের সদস্যদের বেঁধে রেখে দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার চরভূতা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত বাহার ও ফারুককে আটক করতে পারেনি পুলিশ। এমনকি ধর্ষণের শিকার ওই দু’বোনকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়নি। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে দুই বোন ঘর থেকে বের হয়। এ সময় আগ থেকে ওৎ পেতে থাকা ফারুকসহ ১০-১২ জনের একদল লোক তাদের মুখ চেপে ধরে পুকুর পাড়ে নিয়ে যায়। একই সময় ফারুকের লোকজন ঘরে ঢুকে তাদের মা, নানী ও বড়বোনকে মারধরসহ হাত ও মুখ বেঁধে ফেলে। এক পর্যায়ে ফারুক ও বাহার ওই দুইবোনকে ধর্ষণ করে হাত-পা বেঁধে রেখে পালিয়ে যায়।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। এ ঘটনায় ওই দুই মেয়ের মা বাদী হয়ে সদর থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ধর্ষণের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর