,

বিগ বসের টোপ দিয়ে নারীদের বিছানায় ডাকেন তিনি

news-image

বিনোদন ডেস্ক: নানা কারণে আলোচনায় থাকে সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’ অনুষ্ঠানটি। চলতি বছরে চলছে এর দ্বাদশ মৌসুম। এই শোয়ের এ মুহূর্তে অন্যতম আলোচিত বিখ্যাত ভজন গায়ক অনুপ জলোটা ও তার থেকে ৩৭ বছরের ছোট প্রেমিকা জসলিন মাথারু।

তাদের সম্পর্ক ঘিরে গুঞ্জনের শেষ নেই বিগ বসের ঘরে। এরই মধ্যে নতুন করে বিতর্কে জড়ালেন জনপ্রিয় এ গায়ক। এক টিভি অভিনেত্রী তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যৌন হেনস্থার।

বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, অনীশা সিংহ শর্মা নামের এক মডেল অনুপের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি এই অভিযোগ এনেছেন যে বর্ষীয়ান গায়ক তার সঙ্গে জুটি বেঁধে ‘বিগ বস’-এ প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিশ্রুতি দিয়ে যৌন মিলনে লিপ্ত হয়েছেন। গত ছ’মাসে তার সঙ্গে অনুপ দু’বার মিলিত হয়েছেন বলেও জানিয়েছেন অনীশা।

অনীশার অভিযোগ, তাকে ভোগ করার তৃপ্তি মিটে যাবার পর থেকেই এড়িয়ে যাচ্ছিলেন অনুপ। গত মাস থেকেই তার ফোন ধরছিলেন না। এর পরই তিনি চমকে ওঠেন জসলিন মাথারুর সঙ্গে অনুপের জুটি বাঁধার খবরে। তিনি মনে করেন, এই মেয়েকেও লোভ দেখিয়ে দলে ভিড়িয়েছেন তিনি। অনুসন্ধান করলে অনুপের লালসার শিকার হওয়াদের তালিকায় আরও অনেক নারীর নামই উঠে আসবে।

ধারণা মিথ্যে নয় অনীশা। এরইমধ্যে আরও এক জনপ্রিয় টিভি অভিনেত্রী অভিযোগ এনেছেন, অনুপ জলোটা নাকি তাকেও যৌন প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার সঙ্গে বিছানায় গেলে বিগ বসে সুযোগ করে দিয়ে তারকা বানিয়ে দেবেন অনুপ।

এদিকে জানা গেছে, অনীশা পুলিশে অভিযোগ দায়ের করেছেন অনুপের বিরুদ্ধে। অনীশার অভিযোগের ভিত্তিতে অনুপকে পুলিশি সমনও পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর