,

বিজ্ঞাপনে গণেশের ছবি দেয়ায় ক্ষমা চাইলো রিপাবলিকান পার্টি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: হিন্দুদের সমর্থন পাওয়ার আশায় পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছিল যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি। কিন্তু শেষ পর্যন্ত তা হিতে বিপরীত হয়েছে। তাই বাধ্য হয়ে হিন্দুদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে দলটি। খবর বিবিসির।

হিন্দুদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেয় টেক্সাস রিপাবলিকান পার্টি। ওই বিজ্ঞাপনে হাতির মাথা বসানো দেবতা গণেশের ছবির নিচে রাজনৈতিক একটি বার্তাও জুড়ে দেয় তারা। সেখানে লেখা রয়েছে- আপনি কি একটি গাধার পূজা করবেন নাকি হাতির? পছন্দ আপনার।

টেক্সাসে রিপাবলিকান দলের ফোর্ট বেন্ড কাউন্টি শাখা স্থানীয় পত্রিকায় ওই বিজ্ঞাপনটি প্রকাশ করেছে।

আর ওই বিজ্ঞাপন প্রকাশের পর ক্ষোভ দেখিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। দলের প্রতি হিন্দুদের সমর্থন চাইতে গিয়ে বিজ্ঞাপনটিতে কেন গণেশের ছবি ব্যবহার করা হয়েছে রিপাবলিকান পার্টির টেক্সাস শাখার কাছে তার ব্যাখ্যাও জানতে চেয়েছে তারা।

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের একজন বোর্ড সদস্য ঋষি ভুতাদা এক বিবৃতিতে বলেছেন, হিন্দুদের গুরুত্বপূর্ণ একটি উৎসবের সময় যে হিন্দুদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে সেটা প্রশংসাযোগ্য। তবে দেবতা গণেশের সঙ্গে একটি রাজনৈতিক দলের প্রতীকের ওপর ভিত্তি করে দল বেছে নেয়ার তুলনা করার মধ্যে সমস্যা রয়েছে। এটি অশোভন।

বহু হিন্দু ধর্মাবলম্বী টুইটারে এই বিজ্ঞাপনটিকে শেয়ার করেছেন। এ বিষয়ে মন্তব্য করার জন্য তারা রিপাবলিকান পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন।

হিন্দুদের দিক থেকে এই ক্ষোভ প্রকাশের পর রিপাবলিকান পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, হিন্দু রীতিকে অসম্মান করার জন্যে এটা করা হয়নি।

ফোর্ট বেন্ড কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জেসি জেটন বলেছেন, এই বিজ্ঞাপনের কারণে যদি কারও মনে আঘাত লেগে থাকে, আমরা তার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের অবশ্যই এ রকম ইচ্ছা ছিল না।

রিপাবলিকান দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশের পরপরই হিন্দু আমেরিকান ফাউন্ডেশন সেটা গ্রহণ করে তাদের বিবৃতি আপডেট করেছে।

ঋষি ভুতাদা বলেছেন, ভবিষ্যতেও তারা একই ধরনের ভুল করে কিনা সেটাও আমাদের দেখার বিষয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের রাজনৈতিক প্রতীক গাধা আর রিপাবলিকান দলের প্রতীক হাতি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর