,

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে বার্সার ম্যালকম

news-image

স্পোর্টস ডেস্ক: আগামী মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবের রিয়াদে ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে স্বাগতিক সৌদি আরবের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচে অংশ নিবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিকে সামনে রেখে এবার ব্রাজিল দলে প্রথমবারের মতো ডাক পেলেন এ মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়া তরুণ উইঙ্গার ম্যালকম।
সৌদি আরবে অনুষ্ঠেয় দুটি ম্যাচের জন্য গতকাল (শুক্রবার) ২৩ সদস্যের দল ঘোষণা করেন তিতে।

কোচ তিতের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা, মিডফিল্ডার উইলিয়ান ও ডগলাস কস্তা। জুভেন্টাস তারকা কস্তার না থাকার কারণ হিসেবে সম্প্রতি চোট পাওয়া এবং লিগে প্রতিপক্ষের খেলোয়াড়কে থুতু দেয়ার কথা উল্লেখ করেন তিতে। এদিকে দলে ফিরেছেন বিশ্বকাপ মিস করা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ও ম্যানসিটির গ্যাব্রিয়েল জেসুস।

ব্রাজিল দলে অভিষেকের অপেক্ষায় ম্যালকম ছাড়াও রয়েছেন বোর্দোর ডিফেন্ডার পাবলো ও গ্রেমিওর গোলরক্ষক ফেলিপে।
দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এদেরসন। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে ম্যাচের দলে তারা অনুপস্থিত ছিলেন।

ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ফেলিপে (গ্রেমিও)
ডিফেন্ডার: দানিলো (ম্যানচেস্টার সিটি), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), ফাবিনিয়ো (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), এদের মিলিতাও (পোর্তো), পাবলো (বোর্দো)
মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), রেনাতো আউগুস্তো (বেইজিং গোয়ান), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফিলিপ কুতিনহো (বার্সেলোনা), ফ্রেড(ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যালকম(বার্সেলোনা), রিশার্লিসন (এভারটন), ওয়ালেস (হানোভার)
ফরোয়ার্ড: গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), এভেরটন (গ্রেমিও)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর