,

পুরুষদের ডেকে এনে ‘নগ্ন’ করতেন তারা, এরপর…

news-image

নওগাঁ প্রতিনিধি: বিত্তবান পুরুষদের প্রথমে তারা টার্গেট করতেন। এরপর মুঠোফোনে চার নারী দিতেন প্রেমের প্রস্তাব। রাজি হলে ডেকে আনতেন বাসায়। বাড়িতে এনে ঘরের দরজা বন্ধ করে উভয়ে বিবস্ত্র হতেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা ছেলে সহযোগীরা ঘরে প্রবেশ করে দুজনের নগ্ন ছবি তুলতেন। পরে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করতেন মোটা অংকের টাকা।

নওগাঁর পার-নওগাঁ (দক্ষিণপাড়া) এলাকায় এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মোছা. শান্তা খাতুন (৩০), মোছা. নিপা খাতুন (৩২) ও মোছা. সন্ধ্যা খাতুন (১৯), বগুড়ার আদমদিঘী থানার কেল্লা গ্রামের মোছা. রিয়া খাতুন, সদর উপজেলার ফতেপুর গ্রামের হারুন মণ্ডল (৩৬), মো. আরিফ হোসেন (২৫), নুর ইসলাম নোবেল (২০) ও মো. আশিক (১৯)।

পুলিশের অভিযোগ, ওই আট নারী-পুরুষ বেশ কিছুদিন ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এসব কাজ করছিলেন। পুলিশ তাদের বহুদিন ধরে খুঁজছিল।

জানা যায়, নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের রফিকুল ইসলামকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে নিয়েছিলেন তারা। পরে রফিকুল কৌশলে থানায় খবর দেন। পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাইয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আবদুল হাই জানান, নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয় এলাকাং শিউলী ম্যানসনের চতুর্থতলায় ভাড়া থাকাকালীন মঙ্গলপুর গ্রামের রফিকুল ইসলামকে এমন ফাঁদে ফেলে নগদ ৫০ হাজার টাকা আদ্য়া করে এবং ৮ লাখ টাকা দারি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দিয়েছিল। সে ব্যাপারেও একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ববিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর