,

দু’দেশের সম্পর্ক এখন উচ্চ পর্যায়ে: হর্ষবর্ধন শ্রিংলা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দু’দেশের সম্পর্ক একটি শক্ত ভিতের ওপর স্থান করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের সম্পর্ককে এক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন।’

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধনা দত্ত নামের একটি একাডেমি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, আউটশাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক ঢালী, প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, স্কুল কমিটির সভাপতি ফজলুল হক স্বপন প্রমুখ।

সাধনা দত্ত একাডেমি ভবন নির্মাণে ৭০ লাখ টাকা দিয়েছে ভারতীয় সরকার। সাধনা দত্ত ঝুমা দত্তের মা। ঝুমা দত্তের পৈত্রিক বাড়ি ছিল শিলিমপুর গ্রামের দত্ত বাড়িতে। ঝুমা দত্ত ভারতীয় নাগরিক। অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর