,

নাটোর শহরে নির্মাণাধীন ড্রেন থেকে আবারও মিললো গ্রেনেড

news-image

নাটোর প্রতিনিধি : নাটোর শহরে নির্মাণাধীন ড্রেন থেকে আরও একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় সম্প্রসারিত সড়কের নির্মানাধীন ড্রেন থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

এ নিয়ে তিনদিনের ব্যবধানে একই স্থান থেকে দু’টি গ্রেনেড উদ্ধার করা হলো। এর আগে গত বুধবার একই স্থানে আরেকটি গ্রেনেড পাওয়া যায়।

পুলিশ জানায়, শনিবার সকালে মাদ্রাসা মোড়ে নির্মাণাধীন ড্রেনে গ্রেনেড দেখতে পেয়ে শ্রমিকরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য থানায় নিয়ে যায়।

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত মাদ্রাসা মোড় এলাকার নির্মাণাধীন ড্রেন থেকে আরও একটি গ্রেনেড উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেনেডটি থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।

তিনি জানান, আগে যে গ্রেনেডটি উদ্ধার করা হয়েছিল সেটার মতো এই গ্রেনেডটিও বহুদিন আগের। গ্রেনেডগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর