,

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৫

news-image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। চলতি মাসে দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র মোহিবুল্লাহ মোহিব জানিয়েছেন, ফারাহ প্রদেশের বাকওয়া জেলায় ওই দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

বাসটি হেরাত প্রদেশ থেকে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের উদ্দেশে যাত্রা করেছিল। মাঝপথে এটি দুর্ঘটনা কবলিত হয়।

ফারাহ গভর্নরের মুখপাত্র নাসির মেহরি জানিয়েছেন, হতাহতদের মধ্যে তিন নারী এবং দুই শিশুও ছিল। তিনি জানিয়েছেন, নিহতরা সবাই বাসের যাত্রী। তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

চলতি মাসের শুরুতে কান্দাহার প্রদেশে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর