,

‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী ও ডাকাত নিহত

news-image

অনলাইন ডেস্ক : যশোরে শুক্রবার ভোরে দুইদল মাদকব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদকব্যবসায়ী। এদিকে বান্দরবানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

যশোর: শহরের শংকরপুর বাবলাতলায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম তপন ওরফে টেরা তপন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, রাত তিনটার দিকে খবর আসে শহরতলীর শংকরপুর বাবলাতলা এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে দুগ্রুপ পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তপনকে পড়ে থাকতে দেখে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বান্দরবান: নাইক্ষ্যংছড়িতে শুক্রবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত ডাকাতের নাম আনোয়ার হোসেন প্রকাশ ওরফে বলি আনোয়ার (৪০)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের কোনাপাড়ার আবু ছৈয়দের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- সুলতান ও জ্যোতি চাকমা।

পুলিশ জানায়, ব্রিক ফিল্ড এলাকায় রাত ২টার দিকে কিছু ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আনোয়ারের লাশ উদ্ধার করা হয়। এসময় তার কাছে এলজি, একনলা বন্দুক ও ৬টি গুলির খোসা পাওয়া যায়। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আলমগীর শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর