,

সিএনজি অটোরিকশা থেকে লাফ দেয়া সেই প্রিয়া আর নেই!

news-image

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তরের শিক্ষার্থী তহুরা বিনতে প্রিয়া শরীফ (২৪) অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

দু’দিন আগে হবু বরের সাথে দেখা করতে যাওয়ার পথে চালকের সন্দেহজনক আচরণে ভয় পেয়ে যান প্রিয়া। একপর্যায়ে দ্রুত গতিতে চলা সিএনজি অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি।

শুক্রবার আছরের নামাজের পর জানাজা শেষে নগরের আতুরার ডিপো হাজী পাড়া এলাকার সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ওই এলাকার মোহাম্মদ শরীফের কন্যা তিনি।

নিহতের স্বজনরা জানান, প্রিয়ার সম্পর্ক মেনে নিয়ে তার দীর্ঘদিনের বন্ধু মাহফুজের সঙ্গে বিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছিল পরিবার। বন্ধু মাহফুজ হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন বুধবার সকালে। সেদিন বিকালেই নগরের আগ্রাবাদে তাদের দু’জনের দেখা হওয়ার কথা ছিল।

প্রিয়া হবু বরের সঙ্গে দেখা করতে সিএনজি অটোরিকশা নিয়ে আতুরার ডিপো এলাকা থেকে রওনা দেন আগ্রাবাদের উদ্দেশে। কিন্তু সিএনজি অটোরিকশা দ্রুত গতিতে চলায় চালকের সন্দেহজনক আচরণে ভয় পেয়ে যান তিনি। নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের মাঝামাঝি অংশে অটোরিকশা থেকে আকস্মিক লাফিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি।

প্রিয়াকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নগরের বেসরকারি একটি হাসপাতালে। সেখানে দু’দিনের মাথায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

প্রিয়ার চিকিৎসক নিউরো সার্জন কামাল উদ্দিন বলেন, আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েই তার মৃত্যু হয়েছে। ওই অবস্থায় স্বাভাবিক চিকিৎসা তথা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা ছাড়া অস্ত্রোপচারের কোনো অবস্থা ছিল না। আর মস্তিষ্কে রক্তক্ষরণের পর এ ধরনের কারও বেঁচে থাকার নজির নেই বললেই চলে। উৎস : পরিবর্তন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর