,

মাদকের চেম্বার টাইলসের নিচেই!

news-image

নিউজ ডেস্ক।। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান (ক্র্যাশ প্রোগ্রাম) চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। শুক্রবার ছিল অভিযানের দ্বিতীয় দিন।

এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পা এলাকায় সাইদুল ইসলাম লিয়নের বাসায় অভিযান চালায় ডিএনসি। লিয়ন ডিএনসির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। অভিযানকালে তাকে আটক করা সম্ভব না হলেও তার বাসায় মাদক রাখার চেম্বারের খোঁজ পেয়েছে ডিএনসি।

ডিএনসি সূত্র জানায়, লিয়ন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক (ইয়াবা) ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে পাওয়া যায়নি। পরে সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবা রাখার চেম্বারের সন্ধান পাওয়া যায়। যা টাইলসের নিচে স্টীলের তৈরি একটি প্লেট দিয়ে ঢাকা। এতে কয়েকলাখ ইয়াবা রাখা সম্ভব। লিয়ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ওই চেম্বারে রাখতেন। সেখান থেকে বিভিন্ন স্থানে খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

ডিএনসির সহকারী পরিচালক (উত্তর) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, লিয়ন ওই ফ্ল্যাটটি তৈরী করেছেন গোডাউন হিসেবে। সেখানে তার পরিবারের অন্য সদস্যরা থাকলেও লিয়ন ঢাকায় থাকেন। ইয়াবা বিক্রির টাকা দিয়ে লিয়ন তিনটি বাড়ি নির্মাণ করছেন। অভিযানকালে তাকে পাওয়া যায়নি। তবে তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অভিযানের দ্বিতীয় দিনে রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা থেকে ৬শ’র বেশি ইয়াবা ও অন্যান্য মাদকসহ কয়েকজনকে আটক করেছে ডিএনসি বলে জানা গেছে। উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর