,

মিষ্টি নারী কণ্ঠে বিভিন্ন থানার ওসিদের ফোন দিয়েই সে বলতো ‘এসপি ভাবী’ বলছি..!

news-image

মিষ্টি নারী কণ্ঠে এসপি ভাবী পরিচয় দিয়ে বিভিন্ন থানার ওসিদের কাছ থেকে মোবাইলে টাকা দাবি করতো এক যুবক। দীর্ঘদিন ধরে তাকে ধরার জন্য তৎপর ছিল ডিবি পুলিশ। অবশেষে ধরা পড়েছে সে।

ওই প্রতারক যুবেকের নাম মেহেদী হাসান (২৬)। টাঙ্গাইলের ভূঞাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে শেরপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। মেহেদী হাসান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি আব্দুছ ছালাম মিয়া বলেন, প্রতারক মেহেদী হাসান মেয়েলি কণ্ঠে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার এসপি ভাবী পরিচয় দিয়ে ওসিদের কাছে মোবাইলে টাকা দাবি করে আসছিল।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি শেরপুর এসপি ভাবীর পরিচয় দিয়ে থানাগুলোতে টাকা দাবি করে মেহেদী হাসান। পরে বিষয়টি ওসিদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। আর এ প্রতারককে আটক করতে মাঠে নামে শেরপুর ডিবি পুলিশ।

অবশেষে বুধবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় ভূঞাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে শেরপুর ডিবি পুলিশ আটক করে। পরে তারা ওই দিনই তাকে শেরপুরে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর