,

মায়ের কোলে চড়ে ঢাবিতে পরীক্ষা দিতে এল হৃদয়!

news-image

মা ছেলেকে কোলে করে নিয়ে এলেন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশ নিতে। ছেলেটার নাম হৃদয় সরকার। বাড়ি তার নেত্রকোনা। তার সমস্যা হলো সে হাঁটতে পারেনা। এছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করেনা।

কলেজে থাকতে প্রতিদিন মা ওকে ৪তলা করে উপরে উঠাতো আর নামাতো। মায়ের জোরেই সে এই পর্যন্ত এসেছে এবং এবার এইচএসসিতে ৪.৫০ পেয়েছে আর ভর্তি পরীক্ষাও নাকি ভালোই দিয়েছে।

শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে অংশ নিতে আসেন ওই শিক্ষার্থী।

এ বিষয়ে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া নুরুদ্দিন বলেন, ‘ফেসবুকে আমিও ওই ভাইয়ার ছবি দেখলাম। আমাদের এলাকাতেই তাদের বাড়ি। ছোট থেকেই দেখে আসছি তার মায়ের কোলে চড়েই স্কুল-কলেজে আসা যাওয়া করে। এখন পর্যন্ত তাকে যতবার দেখেছি তার মায়ের কোলেই দেখেছি।’

মায়ের এই অসাধারণ ত্যাগ, পরিশ্রম ও ভালবাসার সাথে কারো ভালোবাসার কখনোই তুলনা হয়। মা শুধুই মা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর