সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশার হার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক।। ভারত বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ,সুপার ফোরের পর্বে শুরু করলো । রহিত শর্মা সর্বোচ্ছ ৮৩ রান করেন ১০৪ বলে। দ্বিতীয় সবোচ্ছ করেন শিখর ধাওয়ান ৪০ রান ,ধনি করেন ৩৩ রান ৩৭ বলে । বাংলাদেশের পক্ষে সাকিব ৯ ওভারে ৪২ রান দিয়ে পান এক উইকেট ,আর রুবেল ৫ওভার বল করে পান ১উইকেট। মাশরাফি ৫ ওভার বল ৩০ রান দিয়ে পান ১ উইকেট।

ভারত ৩৬ ওভার ২বল খেলে ভারত জয়লাভ করে ।
এশিয়া কাপের দুই ফাইনালিস্ট বাংলাদেশ-ভারত। সেবার বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। এই আসরের সুপার ফোরের ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয়ে বাংলাদেশ ৪৯.১ ওভার শেষে সব উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান। ওপেনিংয়ে নামেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ইনিংসের ১৫তম ওভারে দলীয় ৬১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। সাকিবের বলে এলবির ফাঁদে পড়ার আগে শিখর ধাওয়ান ৪৭ বলে চারটি চার আর একটি ছক্কায় করেন ৪০ রান।

দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নামে দুই দল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (৭) এবং লিটন দাসের (৭) বিদায়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তিন নম্বরে নামা সাকিব ১৭ আর মুশফিকুর রহিম ২১ রান করেন। মোহাম্মদ মিঠুন ৯ রান করলেও মাহমুদুল্লাহ ২৫ রান করেন। এরপর মোসাদ্দেক ১২, মাশরাফি ২৬, মেহেদি হাসান মিরাজ ৪২ রান করলে ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ১৭৩ রান।

ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ তিনটি আর ভুবনেশ্বর তিনটি উইকেট নেন। স্পিনার রবীন্দ্র জাদেজা চারটি উইকেট পান।

এর আগে গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে ভারত। আর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারত প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের বিপক্ষেও জিতেছিল বড় ব্যবধানে। আগামী ২৩ সেপ্টেম্বর আবারো আফগানিস্তান এবং ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি-সাকিব-মুশফিকরা।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর