,

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নায়ক ফেরদৌস-রিয়াজ

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বিদেশ ভ্রমণে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা ফেরদৌস ও রিয়াজ। প্রথমবারের মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে তারা এমন একটি সফরে যাচ্ছেন।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আমেরিকায় যাচ্ছেন ফেরদৌস ও রিয়াজ।

এ ব্যাপারে জানতে চাইলে নায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরে আমাকে আর রিয়াজকে সফরসঙ্গী করেছেন। এটা আমাদের জন্য বিরাট একটি পাওয়া। এই প্রথম সম্ভবত চলচ্চিত্রের কেউ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে যাচ্ছে।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘ব্যক্তিগতভাবে অত্যন্ত আন্দিত, অভিভূত আমি। যদিও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তারপরও মনে করি এটা আমার শিল্পী জীবনের অনেক বড় পাওয়া। একটা দেশের সরকার প্রধান সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের একটা অধিবেশনে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সঙ্গে করে। এটা চলচ্চিত্রের জন্য আমি মনে করি অনেক বড় একটা পাওয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর