,

এশিয়া কাপের দলে সৌম্য ও ইমরুল

news-image

বাংলাদেশ দলের অনেক জায়গাতেই এখন দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিবেচ্য হচ্ছে, কে কম খারাপ। কিংবা কে কম ব্যর্থ। এশিয়া কাপে ওপেনারদের টানা ব্যর্থতায় যেমন দলে সুযোগ পেলেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। দুজনের ওপরই এর আগে আস্থা হারিয়েছিলেন নির্বাচকরা।

শুক্রবার সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হয়েছে। দুজনে ব্যর্থ হয়েছিলেন আগের দিন আফগানিস্তানের বিপক্ষেও। লিটন রান পাননি প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও।

ইমরুল সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার সেই সফরে খুব একটা খারাপ করেননি ইমরুল। একটি ওয়ানডেতে ফিফটি করেছিলেন। তবে এরপর জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েন। এরপর আর জায়গা পাচ্ছিলেন না।

সবশেষ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে ডাক পড়েছিল ইমরুলের। কিন্তু যেতে পারেননি পারিবারিক সমস্যায়। অনানুষ্ঠানিকভাবে দল থেকে বলা হয়েছিল, তার শরীরী ভাষায় সন্তুষ্ট নয় দল। অন্যদের ব্যর্থতায় আবার তার দুয়ারেই ছুটতে হলো দলকে।

সৌম্যকে নিয়েও তার বাজে সময়ে যথেষ্ট ধৈর্য ধরেছিল দল। কিন্তু প্রতিদান দিতে পারেননি তিনি। সবশেষ ৭ ওয়ানডেতে দু অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল একবার। জাতীয় দলের বাইরে থাকার সময়টায় ঘরোয়া ক্রিকেট বা ‘এ’ দলের হয়ে করতে পারেননি আহামরি কিছু। কিন্তু অন্যদের ব্যর্থতায় তার দ্বারস্থ হলো বিসিবি।

দলে যোগ দিতে সৌম্য ও ইমরুলের ঢাকা ছাড়ার কথা শনিবার সন্ধ্যায়। পরদিনই আবু ধাবিতে বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর