,

মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের আত্মত্যাগ গর্বের বিষয়

news-image

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ও ভারতের সেনারা একসঙ্গে যুদ্ধ করেছিল। স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে এসেছে এ স্বাধীনতা। আর মহান এ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের আত্মত্যাগ অনেক গর্বের বিষয়।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টংগিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সাধনা দত্ত একাডেমিক ভবন’ উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত-বাংলাদেশের সুসম্পর্ক অনেক শক্তিশালীভাবে তৈরি করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। এ দু’দেশের সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে। অতিতেও সম্পর্ক ভালো ছিল এখন আছে এবং ভবিষ্যতেও সুসম্পর্ক থাকবে। দুঃসময় ও সুসময় ভারত বাংলাদেশের পাশে থাকবে।

তিনি বলেন, স্থানীয় ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রসারে জন্য এই ভবনটি খুবই দরকার ছিল। শিক্ষার গুনগত মান বিকাশে এটি ব্যাপক ভূমিকা রাখবে। বিদ্যালয়ের পাশের পদ্মানদী ও সম্মুখের এ মাঠটি অবিস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আর্থিক উপহার ও বিভিন্ন বই কৃতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর