,

এবার আরব আমিরাতের জালে বাংলাদেশের সাত গোল

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের এটি টানা তৃতীয় জয়। টুর্নামেন্টে বাংলাদেশ এখনো কোনো গোল হজম করেনি।

এর আগে বাহরাইনকে ১০-০ গোলে ও লেবাননকে ৮-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। আগামী ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের মুখোমুখি বাংলাদেশ। পয়েন্ট টেবিলে ‘এফ’ গ্রুপে বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দলেরই পয়েন্ট নয় করে।

ভিয়য়েতনামও তাদের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশের মতো গত তিন ম্যাচে ভিয়েতনামও কোনো গোল হজম করেনি। তিন ম্যাচে বাংলাদেশ করেছে ২৫টি গোল। ভিয়েতনামও করেছে ২৫টি গোল।

শুক্রবার রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৫-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে সংযুক্ত আরব আমিরাতের জালে আরো দুইবার বল জড়ায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর