,

নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হলেন আশরাফুল!

news-image

স্পোর্টস ডেস্ক: সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথমবার ব্যাট হাতে নেমে হতাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। খুলনায় বিসিবি সবুজ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে লাল দলের হয়ে খেলা এ ব্যাটসম্যান ১০ বল খেলে মাত্র ১ রানে ফিরেছেন সাজঘরে।

জাতীয় লিগ দিয়ে ঘরোয়া মৌসুম শুরুর আগে বিসিবি আয়োজিত দীর্ঘ পরিসরের ম্যাচটি আশরাফুলের জন্য ছিল নিজেকে নতুন করে প্রমাণের মঞ্চ। তবে প্রথম সুযোগটি কাজে লাগাতে পারলেন না সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আশরাফুল ব্যাটিংয়ে নামার সুযোগ পান ম্যাচের তৃতীয় দিনে এসে। তাইজুল ইসলামের বলে জাকির হাসানের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরার কিছুক্ষণ পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তার আগে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে বিসিবি লাল দল।

আশরাফুল ব্যর্থ হলেও জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার খেলেছেন ৪৮ রানের ইনিংস। ৬৩ রানে অপরাজিত থাকেন মার্শাল আইয়ুব।

তাইজুল নেন দুটি উইকেট। খালেদ আহমেদ ও ইবাদত হোসেন নেন একটি করে উইকেট।

এর আগে বিসিবি সবুজ দল তাদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান করে ইনিংস ঘোষণা দেয়। ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ‘লোকাল বয়’ নুরুল হাসান হাসান।

জাতীয় দল থেকে বাদ পড়া আরেক ক্রিকেটার ইমরুল কায়েস করেন ৫৮ রান। দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার আল-আমিন হোসেন নেন চার উইকেট।

প্রথম সুযোগে ব্যর্থ হওয়া আশরাফুল এই ম্যাচে দ্বিতীয় সুযোগ পাবেন কিনা সে সম্ভাবনা ক্ষীণ। চার দিনের ম্যাচটিতে তৃতীয় দিন পর্যন্ত চার ইনিংসের খেলায় দুই ইনিংসই যে শেষ হয়নি। চ্যানেলআই অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর