,

ইসরাইলের কাছে ব্মিান ভূপাতিত করার ব্যাখ্যা চেয়েছে রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার আকাশে গত সোমবার রাতে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ইসরাইলের কাছে ব্যাখা চেয়েছে মস্কো।

ইসরাইলি জঙ্গিবিমানের পাইলটদের অপেশাদার কর্মকাণ্ডের কারণে সিরিয় ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ আইএল-২০ বিমানটি ভূপাতিত হয়ে ১৫ জন রুশ সেনা নিহত হন।

এ সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়ার বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে- ইসরাইলি পাইলটদের কর্মকাণ্ডের কারণেই রুশ গোয়েন্দা বিমানটি ভূপাতিত ও ১৫ সেনা নিহত হয়েছে। খবর স্পুটনিকের।

তিনি বলেন, ইসরাইলি পাইলটদের কাণ্ডজ্ঞানহীন কর্মকান্ডের জন্য আমরা ইসরাইলের কাছ থেকে আরো ব্যাখ্যা চাই।

রুশ বিমান ভূপাতিত করার বিষয়ে তথ্য নিয়ে ইসরাইলি বিমান বাহিনীর প্রধান আমিকাম নরকিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার মস্কো সফর করেছে। এরপর মারিয়া জাখারোভা এসব কথা বলেছেন।

এতে প্রতিয়মান হয়, ইসরাইলি ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি মস্কো। একই দিন তেল আবিবে রুশ দূতাবাস বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইসরাইলের নিন্দা করে বলেছে, এটা ছিল দায়িত্বজ্ঞানহীন ও অবন্ধুসুলভ আচরণ।

সোমবার রাতে রাশিয়ার একটি বিমান গোয়েন্দা মিশন থেকে সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে ফেরার সময় সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। এর আগ মুহূর্তে সিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানে বিমান থেকে হামলা চালায় ইসরাইল।

জবাবে সিরিয়া ক্ষেপণাস্ত্র হামলা করে কিন্তু রাশিয়ার ওই গোয়েন্দা বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরাইলি পাইলটরা। ফলে সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার জন্য রাশিয়া শুরু থেকেই ইসরাইলকে দায়ী করে আসছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর