,

ইয়াবা দিয়ে কৃষককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ২ এসআই

news-image

অনলাইন ডেস্ক : টাকা আদায়ের জন্য রফিকুল ইসলাম নামে এক কৃষকের পকেটে পাঁচ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (এসআই) ‍বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার চতরাহাট ইউনিয়নের রেজওয়ানের মোড়ে কৃষক রফিকুল ইসলামের পকেটে ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হলে এলাকার কয়েকশ মানুষ এসআই স্বপন কুমার ও জাহাঙ্গিরকে গণধোলাই দিয়ে চতরা ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শামীম জানান, সন্ধ্যা ৭টার দিকে এসআই দুজন মোটরসাইকেলে করে চতরাহাটের রেজওয়ানের মোড়ে যান। সেখানে কাঠালপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে কৃষক রফিকুল ইসলামের (৪৪) দেহ তল্লাশি করতে থাকেন। এক পর্যায়ে রফিকুলের শার্টের পকেটে পাঁচটি ইয়াবা দিয়ে গ্রেপ্তারের চেষ্টা করেন দুই এসআই। বিষয়টি দেখার পর স্থানীয়রা স্বপন ও জাহাঙ্গীরকে ধরে বেদম পিটুনি দেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। এরপর শতশত লোক ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে রাখে।

রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে দুই এসআইকে বরখাস্ত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয় বলেও জানান ইউপি চেয়ারম্যান।

দুই এসআইকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুর রহমান। তিনি বলেন, ‘দুই এসআইকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর