,

ফিরে গেলেন সাকিবও, চাপে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : রবিন্দ্র জাদেজাকে পরপর দুই বলে দুই চার মেরেছেন সাকিব আল হাসান। তৃতীয় বলেও মারতে গিয়ে ধরা দিলেন শিখর ধাওয়ানের হাতে। দ্রুত দুই ওপেনারকে হারনোর পর সাকিবকে হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১১ ওভারে তিন উইকেট হারিয়ে ৪৭ রান। ক্রিজে আছেন মিথুন-মুশফিক। আউট হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে ১৭ রান।

ইনিংসের শুরুতেই ফিরে গেছেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। লিটন দাস ও নাজমুল হোসেন দুজনই সাত করে ফিরে যান প্যাভিলিয়নে। আফগানদের বিপক্ষেও গতকাল দুজনই ফিরে যান দলীয় ১৬ রানের মাথায়।

আজ শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ও পেসার মুস্তাফিজকে। সুপার ফোরের ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের কথা বিবেচনা করে তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারতের বিপক্ষে দুজনই ফিরেছেন দলে।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসাইন ও মোহাম্মদ মিঠুন।

ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, এম এস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবেনশ্বর কুমার, কুলদীপ যাদব, যুগেন্দ্র চাহাল ও যশপ্রীত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর