,

দেশের মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবে: শাজাহান খান

news-image

পঞ্চগড় প্রতিনিধি : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘এবারের নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এই নির্বাচনে জামায়াত-শিবির, রাজাকার, আলবদর এবং সন্ত্রাস সৃষ্টিকারী বিএনপিকে প্রতিহত করতে হবে। তারা যতই আস্ফালন করুক— এ দেশের মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবে।’

শুক্রবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ, বাংলাদেশ জাসদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শ্রমিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ছাত্র আন্দোলনের নামে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তারা আসলে কারা? কারা বঙ্গবন্ধুর নামে অশ্লীল কথা লিখে বুকে লাগালেন, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিলেন— তারা তো জয় বাংলা স্লোগান একবারও বললেন না, তারা আসলে কারা?’

তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। যারা স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদরদের পক্ষ নেবে, তাদের সঙ্গে, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে, বিএনপির সঙ্গে তো মুক্তিযুদ্ধের চেতনার সম্পর্ক হতে পারে না। সুতরাং তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।’

মতবিনিময় অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনে সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহামেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে মন্ত্রী সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর