,

চার জাতির টুর্নামেন্টে দর্শক মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে সৌদি আরবে চার জাতির একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ ছাড়াও এই প্রতিযোগিতায় থাকছে ব্রাজিল, ইরাক আর আর্জেন্টিনা। তবে আকাশি-সাদাদের জার্সিতে দেখা যাবে না দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে।

কয়েকদিন আগে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচে খেলেছিল আর্জেন্টিনা। প্রথমটি গুয়েতেমালা, পরেরটি কলম্বিয়ার বিপক্ষে। দুই ম্যাচে ছিলেন না মেসি। কেবল মেসিই নন, সার্জিও আগুয়েরো, ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইনও ছিলেন না। তবে চার জাতির টুর্নামেন্ট তারকা খেলোয়াড়রা ফিরবেন এমনটা আশা করে আর্জেন্টিনা। দলের ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনিও মেসিকে পাওয়ার ব্যাপারে ইতিবাচক ছিলেন। কিন্তু সর্বশেষ খবর হলো, কেবল চার জাতির টুর্নামেন্ট নয় পুরো এক বছর আর আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুবটবলার।

আজ চার জাতির টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করতে পারে এএফএ। তার আগে মেসির না থাকার খবর মোটেও আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখকর নয়।

রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর সোজা স্পেনের উড়ে যান লিওনেল মেসি। রাগে-অভিমানে সতীর্থদের সঙ্গে ফেরেননি নিজ দেশে। বেশ কিছুদিন নীরবে কাটান। তাতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও দুশ্চিন্তায় পড়ে যায়। তারা হয়তো ভেবেছিল অবসরের ডাক আসতে পারে। কিন্তু সে রকম কিছু হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর