,

ইমরান খান আসলে ‘তালিবান’ খান

news-image

অনলাইন ডেস্ক : সুশাসন তৈরি করার স্বপ্ন দেখালেও, পাকিস্তানের চরিত্র বদলায়নি৷ কারণ ক্ষমতায় যিনি আছেন তিনি শুধু প্রতিশ্রুতি দিতে পারেন, কোনও কাজের কাজ তাকে দিয়ে হয় না৷ তিনি আসলে ইমরান খান নন, তিনি ‘তালিবান’ খান৷ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আক্রমণ করে এমন মন্তব্য করেছেন পাক অধিকৃত কাশ্মীরের মানবাধিকার কর্মীরা৷

গতকাল (বৃহস্পতিবার) রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অত্যাচার দিন দিন বাড়ছে। এখানে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার৷ ইমরান খানের ভুল নীতির জন্য বিপথে চালিত হচ্ছে পাকিস্তান৷ ভুল পথ দেখাচ্ছে ইসলামাবাদ৷

মানবাধিকার কর্মীদের দাবি খাইবার পাখতুনখোওয়ার মাদ্রাসাগুলোর উন্নতির জন্য ৩০ কোটি টাকা দিয়েছেন ইমরান৷ অথচ এই মাদ্রাসাগু্লো জঙ্গি মনোভাব পোষণ করে৷ এখানে অর্থও আসছে নিয়ম বহির্ভূত ভাবে৷ এই অর্থ পাক অধিকৃত কাশ্মীরের উন্নয়নের কাজে তো লাগছেই না, বরং জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে৷ কাশ্মীরের বিভিন্ন অংশে এখান থেকেই সন্ত্রাস ছড়াচ্ছে৷

মানবাধিকার কর্মীরা আরও জানায়, পাক অধিকৃত কাশ্মীরের প্রতি পাকিস্তানের মনোভাব কোনও অংশে পরিবর্তিত হয়নি৷ ক্ষমতার বদল হলেও, নীতির বদল হয়নি৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর