,

সিনেমায় নাম লেখালেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক: ২০০৮ সালের প্রথমবারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির। আন্তর্জাতিক মঞ্চে দশটি বছর কাটিয়ে এখন নতুন ‘অভিষেকের’ সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

অবাক হওয়ার কিছু নেই। ভারতের অধিনায়ক নিজেই জানান দিয়েছেন নিজের নতুন অভিষেকের কথা। স্ত্রী আনুশকা শর্মার পথে হেটে কোহলি নিজেও নাম লিখিয়েছেন সিনেমায়। যেখানে তার অভিষেক ঘটতে যাচ্ছে চলতি মাসের ২৮ তারিখে।

‘ট্রেইলার: দ্য মুভ্যি’ নামক সিনেমার মধ্য দিয়ে বলিউডে নাম লেখাচ্ছেন কোহলি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের প্রোফাইলে মুভ্যির একটি পোস্টারের ছবি আপলোড দিয়ে কোহলি লিখেন, ‘দশ বছর পরে আরেকটি অভিষেক, অপেক্ষার তর সইছে না।’ মুভ্যির পোস্টার থেকেই জানা যায় এ মাসের ২৮ তারিখে শুরু হবে মুভ্যির কার্যক্রম।

আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকে নিয়মিতই টেলিভিশন বিজ্ঞাপনে দেখা গিয়েছে কোহলিকে। আনুশকা শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে একটি পূর্ণাঙ্গ টিভি কমার্শিয়ালে অংশ নিয়েছিলেন দুজন। আর এবার রঙ প্রোডাকশনের ব্যানারে প্রথমবারের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে নাম লেখাচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর