,

নারায়ণগঞ্জে ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে পুকুর থেকে দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- দেওভোগ ভূইয়ারবাগ এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান (৯) ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন গাজী (৯)। শাওন দেওভোগ পানির ট্যাংকি মাদরাসার আর নয়ন দেওভোগ মাদরাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, শাওন ও নয়নের পরিবার ফতুল্লার ভুইয়ারবাগ এলাকায় একই বাসায় ভাড়া থাকে। বৃহস্পতিবার দুপুরে তারা ঘুরতে বের হয়ে নিখোঁজ হয়। শুক্রবার সকালে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুুলিশ লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর