,

স্বপ্নেও কল্পনা করেননি অভিনয়শিল্পী হবেন যে তারকারা

news-image

বলিউডে অভিনয় করার স্বপ্ন কার না থাকে। কিন্তু আজ যারা বলিউডের সেরা তারকা তাদের অনেকেই আছেন যারা বলিউডে সিনেমা করবেন স্বপ্নেও কখনও কল্পনা করেননি। অথচ আজ বলিউড দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন।

এক নজরে দেখে নিন এ তালিকায় কারা কারা রয়েছে।

বিপাশা বসু
বিপাশা বসু কোনও দিন ভাবেননি যে, অভিনেত্রী হবেন। তবুও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন একের পর এক ছবিতে। এক বার কলকাতার এক হোটেলে তাঁর সঙ্গে দেখা হয়েছিল অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার। মেহেরই বিপাশাকে মডেলিং করার উপদেশ দিয়েছিলেন। প্রথমে র‌্যাম্প আর তার পরে বড় পর্দায় নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন বিপস্।

অর্জুন রামপাল
দিল্লিতে একটি ডিস্কোতে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন অর্জুন রামপাল। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ডিজাইনার রোহিত বালের। বলি সূত্রের খবর অনুযায়ী, অর্জুনকে একটি ছবির অফার দিয়েছিলেন এই রোহিত বাল। আর তার পরই অভিনয় শুরু করে খ্যাতির শিখরে ওঠেন অর্জুন রামপাল।

ইলিয়ানা ডি’ক্রুজ
গোয়ার একটি হোটেলে সুপারভাইজারের কাজ করতেন ইলিয়ানা ডি’ক্রুজের মা। সেই হোটেলের ম্যানেজার ইলিয়ানার মাথায় মডেলিংয়ের ‘পোকা’ ঢুকিয়েছিলেন। পরে সেই ম্যানেজার অভিনেতা এবং মডেল মার্ক রবিনসনের সঙ্গে ইলিয়ানার দেখা করিয়ে দিয়েছিলেন। সেই মার্কের দৌলতেই বেশ কিছু বিজ্ঞাপনী ছবি আর তার পরে সিনেমা আসে ইলিয়ানার জীবনে।

কঙ্গনা রানাউত
তিনি বলিউডের কুইন। এই কুইনকে বলিউডে নিয়ে এসেছিলেন পরিচালক অনুরাগ বসু। হঠাৎই এক দিন একটি কফি শপে কঙ্গনাকে খুঁজে পান অনুরাগ। আর দেখা মাত্রই কঙ্গনাকে ‘গ্যাঙ্গস্টার’ ছবিটির জন্য অফারও দিয়ে বসেন পরিচালক। চ্যালেঞ্জ গ্রহণ করে খুব তাড়াতাড়ি দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গাও করে ফেলেছিলেন কঙ্গনা।

প্রীতি জিনতা
প্রীতি জিনতার কাহিনিও কিছুটা একই ধাঁচের। বন্ধুর বার্থ ডে পার্টিতে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানে প্রীতিকে দেখেই মনে ধরে যায় এক অ্যাড ফিল্মমেকারের। তিনিই পরে প্রীতিকে একটি বিজ্ঞাপনী ছবিতে অভিনয়ের অফার দেন। আস্তে আস্তে ছবিতে অভিনয়ের সুযোগ খুঁজে অভিনেত্রী হয়ে যান প্রীতি জিনতা।

অনুশকা শর্মা
একটি ফ্যাশন ইভেন্টে যোগদান করতে বেঙ্গালুরু এসেছিলেন অনুশকা শর্মা। আর সেখানেই ছিলেন ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডকিক্স। অনুশকা শর্মাকে অভিনয় জগতে পা রাখার পরামর্শ দেন এই রডরিক্সই। আর তার পরেই বলিউডে বাজিমাত করেন অনুশকা শর্মা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর